প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ইংরেজি বিভাগে ভর্তিতে শর্ত শিথিল করেছে কর্তৃপক্ষ৷ নতুন নিয়ম অনুযায়ী ওই বিভাগে ভর্তিতে সাধারণ ইংরেজিতে পাস নম্বর ১৮ ও ঐচ্ছিক ইংরেজিতে আট নম্বর নির্ধারণ করা হয়েছে৷ এর আগে সাধারণ ইংরেজি ও ঐচ্ছিক ইংরেজিতে যথাক্রমে পাসের নম্বর ছিল ২০ ও ১৫৷ গতকাল মঙ্গলবার ভর্তি কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সভা সূত্র জানায়, ইংরেজি বিভাগে মোট আসনসংখ্যা ১৫০টি৷ এর মধ্যে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের জন্য বরাদ্দ ১২৫ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের জন্য ২৫টি আসন। কিন্তু ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এ বছর ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেন মাত্র দুজন।