ইংরেজি বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সকাল ১০টায় বিভাগের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গিয়ে এটি শেষ হয়। সেখানে শহীদদের সঞ্চৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। বিভাগীয় সভাপতি শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মুহমঞ্চদ নূরুল্লাহ, বিভাগের সাবেক অধ্যাপক সদরুদ্দিন আহমেদ ও অধ্যাপক এ কে এম মহীউদ্দিন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।