ইংরেজি বিভাগের সেই ছাত্র আরও দুদিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজাউল করিম হত্যা
রেজাউল করিম হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার একই বিভাগের ছাত্র মোন্তাসিরুল আলম অনিন্দ্যকে গতকাল শনিবার আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে রাজশাহী মহানগর হাকিম আদালত-২-এ সোপর্দ করে মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে বিচারক জাহিদুল ইসলাম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মোন্তাসিরুল আলম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকায়। তাঁর বাবা শফিউল আলম রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি।
৩ জুলাই ভোররাতে অভিযান চালিয়ে কাদিরগঞ্জ এলাকা থেকে মোন্তাসিরুলকে আটক করা হয়। তিনি নিজের বাসায় না থেকে একটি ভাড়া বাসায় থাকতেন। সেখান থেকেই তাঁকে আটক করা হয়।
গত ২৩ এপ্রিল নিজ বাসার অদূরে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী।