প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেইভ বাংলাদেশ...।’ বড় বড় অক্ষরে এ রকম কথার ইংরেজি ব্যানার প্রদর্শন করে বিক্ষোভের প্রচলন দেখা গেছে জাতীয়তাবাদী ছাত্রদলের। গতকাল সোমবার সকালে হরতাল চলাকালে সিলেট-সুনামগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকায় ইংরেজি ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ করতে দেখা যায়। ছাত্রদলের সংক্ষিপ্ত নাম ‘জেসিডি’ উল্লেখ করে জেলা ও মহানগরের নামে ইংরেজি ব্যানারে বিক্ষোভ বিদেশিদের নজর কাড়ার চেষ্টা বলে ছাত্রদলের একাধিক নেতা জানিয়েছেন। গতকাল সকাল ১০টায় টুকেরবাজারে ইংরেজি ব্যানার দেখিয়ে বিক্ষোভের ছবি স্থানীয় একাধিক অনলাইন সংবাদমাধ্যম ছাড়া ফেসবুকেও দেখা গেছে।