ইংরেজি মাধ্যম স্কুলে গুরুত্ব দিয়ে মাতৃভাষা চর্চার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষায় কথা বলার অধিকার শিশুর মৌলিক মানবাধিকার। মায়ের ভাষায় কথা বলতে না দিলে, শিশুকে মাতৃভাষার চর্চা করতে না দিলে তা হবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। গতকাল শনিবার শিশু একাডেমীতে ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার আয়োজিত ‘ঢাকা ইংলিশ মিডিয়াম স্কুলস কালচারাল প্রোগ্রাম ২০১১’ অনুষ্ঠানে এ কথা বললেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন।সেলিনা হোসেন বলেন, বিশ্বসভায় নিজেদের আসন সুপ্রতিষ্ঠিত করতে প্রথমে বাংলা ভাষার চর্চা করতে হবে। তারপর গুরুত্ব দিতে হবে ইংরেজিকে।ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, বাংলাদেশের ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় শীর্ষস্থান দখল করছে। তাদের বাংলা ভাষা ও নিজেদের সংস্কৃতির চর্চা করতে হবে। মাতৃভাষা বাংলার সঙ্গে ইংরেজি ভাষার কোনো দ্বন্দ্ব নেই। তবে ভালো ইংরেজি জানতে হলে মাতৃভাষার গাঁথুনি শক্ত হতে হবে। অনুষ্ঠানে ঢাকা অঞ্চলের ১৫টি ইংরেজি মাধ্যম স্কুলের ৭০০ ছাত্রছাত্রী সমবেত গান ও নাচ পরিবেশন করে। সব পরিবেশনাই ছিল দেশকে নিয়ে। ‘ও নদীরে, তুই যাস কোথায় রে’, ‘পলাশ ঢাকা, কোকিল ডাকা আমার এ দেশ ভাইরে’সহ বেশ কয়েকটি দেশাত্মবোধক গান পরিবেশন করে ছাত্রছাত্রীরা। উপভোগ করেন প্রায় দুই হাজার দর্শক।