ইংরেজি মাধ্যম স্কুলের ভ্যাট ৬ মাসের জন্য স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপরে সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফির ওপরে সাড়ে ৭ শতাংশ মূল্য সংযোজন কর কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল দিয়েছেন। অর্থ বিভাগের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইংরেজি মাধ্যম স্কুলের দুজন শিক্ষার্থীর অভিভাবক এ রিট আবেদনটি করেন।
অারও পড়ুন: এবার ভ্যাট প্রত্যাহারের দাবি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর