ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা আলু তুলতে মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ফিরে চল মাটির টানে কার্যক্রমে এবার অংশ নিল রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা। কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ শহরের শিশুদের চিন্তায় গ্রাম ও কৃষির মতো বিষয় যুক্ত করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেন। গত ১০ মার্চ সি ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর ১০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীকে শাইখ সিরাজ নিয়ে যান মুন্সিগঞ্জের বাগেশ্বর গ্রামে। সেখানে তারা কৃষক খায়রুল বাশার তালুকদারের খেত থেকে আলু তোলার কাজে অংশ নেয়। পরে ১০ টাকা কেজি দরে প্রত্যেকে ২০ কেজি করে আলু কেনে।শাইখ সিরাজ জানান, কৃষক পর্যায়ে আলুর দাম একেবারে নিচে নেমে যাওয়ায় সরকার ও দেশের সকল পর্যায়ের মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হূদয়ে মাটি ও মানুষ ফেলো হিসেবে সনদ দেওয়া হয়।কৃষক খায়রুল বাশার তালুকদার বলেন, আলুর বাজার খুব বেশি মন্দা। শিশুরা আলু তুলে ও ৪০০ কেজি আলু কিনে উপকার করেছে। হূদয়ে মাটি ও মানুষের এই বিশেষ পর্ব প্রচারিত হবে আগামী ১৯ মার্চ ২০১১, রাত সাড়ে নয়টায় চ্যানেল আইতে। বিজ্ঞপ্তি।