ইংরেজি মাধ্যমের শিশুরা শুনল ভাষা আন্দোলনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিকদের মুখ থেকে তাঁদের আন্দোলনের স্মৃতিকথা শুনল গোল্ডেন এরা কিডস স্কুলের শিক্ষার্থীরা। ইংরেজি মাধ্যমে পড়া এই শিশুদের বাংলা ভাষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জাতীয় দিবসগুলো পালন করে স্কুলটি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ ফেব্রুয়ারি রোববার সকাল সাড়ে আটটায় শান্তিনগরের এই স্কুলের শিশুদের নিয়ে আয়োজন করা হয় একুশের অনুষ্ঠান। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসৈনিক মীর্জা মাজহারুল ইসলাম এবং মো. মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা বিভিন্ন বর্ণিল বর্ণ ও ফেস্টুন নিয়ে প্রভাতফেরিতে অংশ নেন। ফেস্টুনে তাঁদের দাবিগুলোতে লেখা ছিল বাংলা ভাষার সঠিক ব্যবহার, প্রমিত বাংলা উচ্চারণ ও এর সঠিক প্রয়োগ, সঠিক বানান ও লেখা শেখা ইত্যাদি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের প্রধান সমন্বয়কারী এম এ মুক্তাদীর, ভারতের বরুণ চক্রবর্তী, শ্রী রূপ কুমার পাল, শিখা দাস গুপ্ত, গীতা সাহা ও বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা আহমেদ।