ইংরেজিতে বহিষ্কার ৬৯ পরীক্ষার্থী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার তৃতীয় দিনে গতকাল রোববার ১০টি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছে ৬৯ শিক্ষার্থী ও তিনজন পরিদর্শক। অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৭২৫ জন শিক্ষার্থী। গতকাল ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষের হিসাব অনুযায়ী, মোট বহিষ্কৃত শিক্ষার্থীর মধ্যে আট বোর্ডের মাধ্যমিকে ১৭ জন, কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনালে ৪৩ জন ও মাদ্রাসা বোর্ডে নয়জন পরীক্ষার্থী রয়েছে। বহিষ্কৃত তিনজন পরিদর্শকই কারিগরি বোর্ডের।