প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (ইআইসিটি-২০১৫)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। তিন দিনব্যাপী এ সম্মেলনে ১১৫টি কারিগরি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, শিক্ষক, দেশের খ্যাতিমান প্রকৌশলী ও প্রযুক্তিবিদেরা অংশ নেবেন।