ইইউ পার্লামেন্টের প্রতিনিধিদল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক কমিটির একটি প্রতিনিধিদলের তিন দিনের বাংলাদেশ সফর আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। প্রতিনিধিদলটি বাণিজ্য ও শ্রম অধিকার নিয়ে সরকার, ব্যবসায়ী, শ্রমিক নেতা এবং রাজনীতিবিদদের সঙ্গে কথা বলবে। তারা বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও রাজনীতি বিষয়েও জানার চেষ্টা করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঢাকা সফরের সময় ইউরোপীয় পার্লামেন্টের সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বার্নড ল্যাঙজ। আরও থাকছেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক কমিটির প্রধান জিন ল্যাম্বার্ট। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁদের।