ইইউতে আশ্রয় পাবে না বাংলাদেশিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরণার্থীদের আশ্রয়দানের চাপ সামলাতে নতুন আইন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর অংশ হিসেবে যেসব দেশের নাগরিকেরা ইইউভুক্ত ২৮টি দেশে রাজনৈতিক আশ্রয় চাইতে পারবে না, তার তালিকা হচ্ছে। সেই তালিকায় বাংলাদেশের নামও উল্লেখ থাকছে।
ইইউর বরাত দিয়ে ফ্রাঙ্কফুর্ট আলগেমাইন পত্রিকা গত রোববার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিধ্বস্ত দেশগুলো ছাড়াও অনেক দেশ থেকে আসা মানুষজন ইইউর দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় চাইছে। ওই সব দেশের নাগরিকদের রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে আসা ঠেকাতেই এই আইন করা হচ্ছে।