প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে মিলে ব্যবসায়িক রূপরেখা তৈরি করছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান সলিডারিডেড নেটওয়ার্ক। এর মাধ্যমে আমচাষিদের রপ্তানিকারক এবং স্থানীয় খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পৃক্ত করা হবে। কৃষি মন্ত্রণালয় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে মিলে রাসায়নিক কীটনাশকমুক্ত নিরাপদ আম স্থানীয়ভাবে বাজারজাত ও রপ্তানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। সলিডারিডেড নেটওয়ার্ক বাংলাদেশের বিভিন্ন এলাকার ২২০ জন আমচাষির জন্য নিরাপদ এবং ভালো মানের আম আন্তর্জাতিক বাজারে সরবরাহ করার জন্য চুক্তি করেছে। এই উদ্যোগের ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশের অনুমোদন পেয়েছে বাংলাদেশের আম। এর মধ্যে ৩০ মেট্রিক টন আম ইতালি, সুইডেন, জার্মানি ও ফ্রান্সে রপ্তানি করা হয়েছে। সলিডারিডেড নেটওয়ার্ক