ইইউর স্বীকৃতি পেয়েছে মেরিন একাডেমির সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মেরিন একাডেমির সনদপত্রকে স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে ইউরোপের দেশগুলোর জাহাজে প্রতিবছর পাঁচ থেকে ১০ হাজার বাংলাদেশি নাবিকের চাকরির সুযোগ তৈরি হলো।গতকাল বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।সংসদ ভবনে অনুষ্ঠিত ওই সংসদীয় কমিটির সভা শেষে কমিটির সভাপতি নূর-ই আলম চৌধুরী সাংবাদিকদের জানান, ১৯৭৮ সালে বাংলাদেশের মেরিন একাডেমির সনদের স্বীকৃতি বাতিল করেছিল ইউরোপের দেশগুলো। সর্বশেষ গত ২৫ নভেম্বর ইউরোপীয় ইউনিয়ন পুনরায় বাংলাদেশের সনদকে স্বীকৃতি দিয়েছে। ফলে ভবিষ্যতে বাংলাদেশের মেরিন একাডেমি থেকে পাস করা ক্যাপ্টেন এবং ক্রুরা ইউরোপের জাহাজে চাকরি করতে পারবেন।কমিটির সভাপতি আরও জানান, মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বর্তমানে দেশি ও বিদেশি জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের সংখ্যা প্রায় ১১ হাজার। প্রতিবছর তিনটি সরকারি ও নয়টি বেসরকারি মেরিন একাডেমি থেকে প্রায় ৫০০ জন ক্যাডেট পাস করেন। নতুন করে চাকরির সুযোগ তৈরি হওয়ায় সরকার বেশ কয়েকটি নতুন মেরিন একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।