ইউআইইউ ফল ট্রাইমিস্টার ২০১৬ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ফল ট্রাইমিস্টার ২০১৬-এ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শেষ হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম রিজওয়ান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন, মো. ফাইয়াজ খান, চৌধুরী মোফিজুর রহমান, খালেদ মাসুকুর রহমান, স্বাক্ষর শতাব্দ প্রমুখ। বিজ্ঞপ্তি।