ইউআইইউ সামার ট্রাইমিস্টার ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামার ট্রাইমিস্টারে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক মো. মুসা, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক এস এম লুৎফুল কবির অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।