ইউআইইউ সামার ট্রাইমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সামার ট্রাইমিস্টার ২০১৭-তে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রিজওয়ান খান। অনুষ্ঠানে সহ-উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক মো. মুসা, অর্থনীতি বিভাগের অধ্যাপক মীর ওবায়দুর রহমান, এমবিএ প্রোগ্রাম কো-অর্ডিনেটর বদরুদ্দোজা মিয়া, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান রাকিবুল মোস্তফা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সালেকুল ইসলাম, বিবিএ প্রোগ্রাম পরিচালক জোয়ার্দার মো. হাসানুর রায়হান, রেজিস্ট্রার অধ্যাপক এ এস এম সালাহউদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি