ইউআইইউয়ে টেকসই উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

টেকসই উন্নয়ন বিষয়ে তিন দিনের এক আন্তর্জাতিক সম্মেলন রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) নিজস্ব ক্যাম্পাসে গত শনিবার শেষ হয়েছে। ইউআইইউয়ের উপাচার্য এম রিজওয়ান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তিন দিনের সম্মেলনে দেশি-বিদেশি লেখকেরা ৮৪টি পেপার উপস্থাপন করেন। সম্মেলনে টেকসই কৃষি এবং খাদ্যনিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চরম দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রিন বিজনেস, গ্রিন ব্যাংকিং ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনাসহ ১৬টি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি