ইউআইইউয়ে 'ব্র্যান্ড মাস্টার প্রতিযোগিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তরুণদের বিশ্বের আধুনিক এবং উন্নত ব্র্যান্ডিং চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টারের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ফোরাম সম্প্রতি ‘ব্র্যান্ড মাস্টার ১৭ আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা’র আয়োজন করে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্রথম রানারআপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং দ্বিতীয় রানারআপ হয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের প্রধান মার্কেটিং অফিসার শাহরিয়ার আমিন এবং নেস্‌লে বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এইচআর ম্যানেজার তৌফিক হাবিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন আবুল হাসনাত মো. আজম। বিজ্ঞপ্তি