ইউআইইউয়ের আয়োজনে এইচআর হাল্ক অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচআর পারদর্শীর খোঁজে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আয়োজিত ‘এইচআর হাল্ক ইন সার্চ অব এ স্মেশিং এইচআর ম্যানেজার’ শীর্ষক প্রতিযোগিতা সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৪৪ জন প্রতিযোগী। এতে দুটি প্যানেল ডিসকাশনে অংশ নেয় ৪৮টি দল। বিজয়ীদের জন্য ছিল পঞ্চাশ হাজার টাকার পুরস্কার। প্রতিযোগিতার বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএর ছাত্র তোউসিফ আহমেদ পুরস্কার পান পঁচিশ হাজার টাকা। ইউআইইউয়ের উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল (অব.) মো. আবদুল মুবিন। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অভিনেতা অনন্ত জলিল। বিজ্ঞপ্তি।