ইউআইএসটির শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধী ক্যাম্পেইন গাবতলীতে

ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) শিক্ষার্থীরা রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধী সচেতনতা ক্যাম্পেইন চালিয়েছেন।

গত সোমবার পরিচ্ছন্নতার অংশ হিসেবে ইউআইএসটির শিক্ষার্থীরা গাবতলী বাস টার্মিনাল পরিষ্কার–পরিচ্ছন্ন করেছেন। ৬০ জনের মতো স্বেচ্ছাসেবী শিক্ষার্থী গাবতলীর পুরো এরিয়া পরিষ্কার–পরিচ্ছন্ন করেন। গাবতলী এলাকার দোকানদার, রেস্তোরাঁর মালিক ও ফুটপাত ব্যবহারকারীদের পরিষ্কার–পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হয়েছে।

‘দেশ আমার, দায়িত্ব আমার’ স্লোগানকে সামনে রেখে সমাজের মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিতে এ কাজ করেছেন ইউসেপ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ইউআইএসটি) শিক্ষার্থীরা। এমন কাজে মানুষকে সচেতন করা এবং সবাইকে নিজের জন্মভূমিকে পরিচ্ছন্ন করার কাজে উদ্বুদ্ধ করাই ছিল এই ক্যাম্পেইনের মূল লক্ষ্যে।