প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ও এডুসফট কনসালটিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা হয়েছে। ইউআইটিএসের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক এস আর হিলালী এবং এডুসফট কনসালটিংয়ের পরিচালক অধ্যাপক আমেনা বেগম সমঝোতায় সই করেন। উপাচার্য মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক কে এম সাইফুল ইসলাম খান এবং পিএইচপি ফ্যামিলির ফাইন্যান্স ডাইরেক্টর মো. মাহফুজুর রহমান ভূইয়া। বিজ্ঞপ্তি