প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (হেকেপ) অধীনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) প্রতিষ্ঠার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসে (ইউআইটিএস) গত বুধবার একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছিলেন হেকেপ প্রজেক্টের পরিচালক ও অতিরিক্ত সচিব গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা কে এম সাইফুল ইসলাম খান, বিশ্বব্যাংক ও ইউজিসির গুণগত মান উন্নয়ন ইউনিটের প্রধান অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী, ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সোলায়মান প্রমুখ। বিজ্ঞপ্তি