প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের (ইউআইটিএস) নবীনবরণ সম্প্রতি রাজধানীর বারিধারায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান শিক্ষার্থীদের বিনয়ী ও কর্ম-উদ্যোগী হয়ে ওঠার আহ্বান জানান। শরৎকালীন সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ সামাদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মুহম্মদ মোহসীন চৌধুরী ও মিসেস ফাবিয়ানা মোহসীন। বিজ্ঞপ্তি।