ইউএইতে দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উম্ম আল কুওয়াইনে গত রোববার সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ভারী যানের চাপায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল খামিস বিউ হারুন বলেন, এ দিন বেলা একটায় উম্ম আল কুওয়াইনের মুহাজাব এলাকায় রাস্তা নির্মাণকাজে নিয়োজিত একটি গাড়ি বাংলাদেশি ওই শ্রমিককে চাপা দেয়। তিনি এ সময় রাস্তা পরিচ্ছন্নতার কাজ করছিলেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। খালিজ টাইমস অনলাইন।