ইউএনএফপিএর শীর্ষ কর্মকর্তা ঢাকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ জনসংখ্যা উন্নয়ন তহবিলের (ইউএনএফপিএ) সহকারী সেক্রেটারি জেনারেল ও উপনির্বাহী পরিচালক অ্যান বিরগিটে আলব্রেকটসেম তিন দিনের সফরে গতকাল রোববার ঢাকায় এসেছেন। উপনির্বাহী পরিচালক হিসেবে ২০১২ সালে ইউএনএফপিএতে যোগ দেওয়ার আগে আলব্রেকটসেম ডেনমার্কের রাষ্ট্রদূত ছিলেন। বর্তমান সফরে তিনি সরকারি কর্মকর্তা এবং দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশে ইউএনএফপিএর কার্যক্রম নিয়ে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তিনি। বিজ্ঞপ্তি।