ইউএনও অবরুদ্ধ হওয়ার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলা বন্ধ করতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবরুদ্ধ করে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. খবির উদ্দীন বাদী হয়ে এ মামলা করেন।আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, গত শুক্রবার রাতে লোহাগড়া উপজেলার শিয়রবর ও মোহামঞ্চদপুর উপজেলার কালীশংকরপুর গ্রামের কিছু লোক আলফাডাঙ্গার সীমান্তবর্তী চরশিয়রবর গ্রামে মেলা শেষে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরের আয়োজন করে। আলফাডাঙ্গার ইউএনও পুলিশের সহযোগিতায় তা বন্ধ করতে গেলে লোকজন হামলা চালায়।