ইউএনও কার্যালয়ের সামনে বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে বোমার বিস্ফোরণ ঘটেছে। গত শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে কে বা কারা এই বিস্ফোরণ ঘটায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, রাত পৌনে একটার দিকে কে বা কারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দেয়াল লক্ষ করে একটি বোমা ছুড়ে মারে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন এ বোমার বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।