ইউএনও বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির উদ্দিনকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ে থাকা আবুল আমিন গতকাল বৃহস্পতিবার এখানে ইউএনও হিসেবে যোগ দিয়েছেন। আর কবির উদ্দিন যোগ দিয়েছেন কমিশনার কার্যালয়ে। বঙ্গবন্ধুর ছবি-সংবলিত নৌকা প্রতীক ভাঙচুরের অভিযোগে ইউএনও কবিরের প্রত্যাহার দাবিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন।