ইউএনওকে অপসারণে এবার জনপ্রশাসনে অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আজিজুল ইসলামের বিরুদ্ধে এবার ঢাকায় জনপ্রশাসন বিভাগে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা। ১৩ অক্টোবর পাঠানো ওই লিখিত অভিযোগে ইউএনওকে গোয়াইনঘাট থেকে সরিয়ে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে।
ছাত্রলীগের উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুল হাসান গতকাল রোববার বলেন, ‘আজ জনপ্রশান বিভাগ থেকে ওই লিখিত অভিযোগ প্রাপ্তি স্বীকার করে একটি চিঠি এসেছে আমাদের কাছে। আমরা ১৩ অক্টোবর পাঠানো অভিযোগপত্রে ইউএনওর বিরুদ্ধে দিন-তারিখসহ দুর্নীতি, স্বেচ্ছাচারিতাসহ ১৭টি সুনির্দিষ্ট অভিযোগ দিয়েছি।’
আওয়ামী লীগের উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠনের ৮৯ জন বিভিন্ন পর্যায়ের নেতা ওই অভিযোগপত্রে স্বাক্ষর করেন। নেতাদের অভিমত, ইউএনওকে শুধু সরালেই হবে না, তাঁদের অভিযোগ তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে।
ইউএনও আজিজুল ইসলাম বলেন, ‘স্বচ্ছভাবে প্রশাসনিক কাজ করতে গিয়ে হয়তো কারও কারও বিরাগভাজন হয়েছি।