ইউএনওকে ফোন করে ঠেকাল বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘হ্যালো, ইউএনও স্যার। আমার বাবা-মা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছেন। আগামী শুক্রবার বিয়ে। কিন্তু আমি পড়াশোনা করতে চাই। এখন আপনিই আমার ভরসা। আমাকে বাঁচান, স্যার।’
অপরিচিত মুঠোফোন নম্বর থেকে গতকাল বুধবার দুপুরে নবম শ্রেণির একটি মেয়ের আকুতিতে খানিকটা থমকে যান জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল হাফিজ। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসতে থাকে শুধু কান্নার শব্দ। কয়েক মিনিট পর তা-ও বন্ধ হয়ে যায়। ইউএনও ওই নম্বরে ফোন করে বিস্তারিত শুনে মেয়েটির গ্রামের বাড়ি গিয়ে তার বিয়ে ঠেকান।
মেয়েটি মুঠোফোনে প্রথম আলোকে বলে, ‘ইউএনও স্যারের সহযোগিতায় আমি নতুন জীবন পেলাম। এখন থেকে আমি নিজেও বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করে যাব। কখনো কোনো মেয়েকে জোর করে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে তারাও যেন আমার মতো উদ্যোগ নেয়।’