ইউএনওকে হত্যার হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা হেলিপ্যাড এলাকায় গড়াই নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বালুভর্তি দুটি ট্রাক জব্দ করা হয়েছে।এরপর অজ্ঞাত ব্যক্তিরা খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মেরে ফেলার হুমকিসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে।ইউএনও মুহাম্মদ সোহেল হাসান বলেন, ‘আওয়ামী লীগদলীয় স্থানীয় সাংসদের লোকজন মোড়াগাছা এলাকায় বালু উত্তোলন করছিলেন। জেলা প্রশাসকের নির্দেশে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে কার্যালয়ে ফিরে এলে চার-পাঁচজন ব্যক্তি নাম-পরিচয় না বলে টেলিফোনে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন। তাঁরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও পরিবারের সদস্যদের নাম উল্লেখ করে দেখে নেওয়ার কথা বলেন। বিষয়টি মৌখিকভাবে জেলা প্রশাসক ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।’ইউএনওর ভাষ্য, আওয়ামী লীগের স্থানীয় নেতা শান্ত, বিপ্লব, সাইদুলসহ কয়েকজন বালু উত্তোলন নিয়ন্ত্রণ করেন। দুই মাস আগে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে জরিমানা করা হয়। ওই সময় স্থানীয় সাংসদ সুলতানা তরুণ বাসায় গিয়ে বলেন, স্থানীয় ছেলেরা বালু উত্তোলন না করতে পারলে তাঁরা ভোটের সময় কাজ করবেন না।এ ব্যাপারে সুলতানা তরুণের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, প্রশাসন আইন মোতাবেক চলবে।