ইউএনওকে হুমকি থানায় জিডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ জে এম এরশাদ আহ্সান হাবিবকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ২ জানুয়ারি ইউএনও নিজেই এই জিডি করেন।স্থানীয় সূত্রে জানা যায়, কাকিনা ইউনিয়নের গোপাল রায় গ্রামের কিছু মানুষ সাহেরা বেগমের হলুদখেতসহ জমি জোরপূর্বক দখল করে ঘর উঠানোর চেষ্টা করছেন—এমন অভিযোগ পাওয়ার পর ইউএনও গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দুই নারী ইউএনওকে ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দেয়। কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে অভিযুক্ত রেবেকা সুলতানা ও মনিরা খাতুন অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন।