ইউএনওর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে ঈদ ও দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগের ডাকা আইনশৃঙ্খলা সভা বর্জন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানসহ আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। গতকাল বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনওর সভাপতিত্বে এ সভা হয়। ইউএনওর অপসারণের দাবিতে সভা বর্জন করা হয়েছে বলে উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার জানান।