ইউএনওর অপসারণ নইলে ২৪ জুলাই থেকে আবারও হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আবু ছালেহ আহমদের অপসারণের দাবিতে দুই দিনের সড়ক অবরোধ কর্মসূচি গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে।
২৩ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ২৪ জুলাই থেকে উপজেলায় আবারও হরতাল পালন করা হবে বলে সর্বদলীয় নাগরিক কমিটি ঘোষণা করেছে।
সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে থানচি উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় নাগরিক কমিটির আহ্বায়ক নুমংপ্রু মারমা।
আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংথোয়াই ম্যা রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগ্যচিং মারমা প্রমুখ।