ইউএনওর অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে৷ গত শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে৷
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ছামিউল, যুগ্ম আহ্বায়ক সহিদুল প্রমুখ। বক্তারা জানান, ইউএনও আবু রাফা মো. আরিফ টিআর, কাবিখা প্রকল্পের কাজে তদারকি করেন না। তাকে আগামী তিন দিনের মধ্যে অপসারণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আবু রাফা মো. আরিফ বলেন, ‘আগের সাংসদ আবদুল কাদের খানের তালিকা অনুযায়ী টিআর প্রকল্পের কাজ করা হচ্ছে। সেই সব প্রকল্পের কাজ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা করতে চান। আমি তাতে সম্মতি না দেওয়ায় ও সম্প্রতি বামনডাঙ্গায় সার্কাস মঞ্চ ভেঙে দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে ওই কর্মসূচি পালন করে।’