ইউএনওর কার্যালয় থেকে পরীক্ষার খাতা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ৪৩টি খাতা চুরি হয়ে গেছে।ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৩ নভেম্বর পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৯ তারিখে। প্রতিটি পরীক্ষা শেষ হওয়া সঙ্গে সঙ্গে খাতা ইউএনওর কার্যালয়ের একটি কক্ষে রাখা হয়। গত ৭ নভেম্বর ধর্ম বিষয়ের খাতা মূল্যায়নের জন্য খোঁজ করে দুটি বান্ডিলের ৪৩টি খাতা পাওয়া যায়নি।উপজেলা শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা ঘটনার সত্যতা স্বীকার বলেন, ‘একটি চক্র ইউএনও স্যার এবং আমাকে বিপদে ফেলার জন্য এই কাজ করেছে। ধর্ম বিষয়ের ৪৩টি খাতা পাওয়া যাচ্ছে না।’বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদ বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। ইউএনও স্যার বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।’