ইউএনওর গাড়ির ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ির ধাক্কায় নূর উদ্দিন নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার মাইক্রোবাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত নূরের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগরে। পুলিশ সূত্র জানিয়েছে, ইউএনওর গাড়ির ধাক্কায় রিকশাচালক রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ইউএনও মোহামঞ্চদ আশরাফুল আলম খান গাড়িতেই ছিলেন। ইউএনও মোহামঞ্চদ আশরাফুল আলম খান বলেন, ‘আমি পেছনের আসনে বসা ছিলাম। মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম। তাঁর (রিকশাচালকের) পরিবারকে সাধ্যমতো সহায়তা করব।’