ইউএনওর বাসভবনে চুরির মামলায় স্থানীয় ব্যবসায়ী ও হকার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে চুরি ও অনধিকার প্রবেশের মামলায় গত শুক্রবার আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম সরওয়ার ও হকার মো. আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় পত্রিকা কর্ণফুলী-এর সংবাদদাতা মমতাজউদ্দিন পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের দিনই ওই মামলা করা হয়।এদিকে গতকাল শনিবার বান্দরবান সদরে এক সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম অভিযোগ করেন, পত্রিকায় নিজের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় ইউএনও ইরতিজা আহসান ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করিয়েছেন।