ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিবের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রকল্প থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সহীদ হোসেন গত রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। ১৫ দিনের মধ্যে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন তিনি।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সহীদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, বর্তমান ইউএনও হাসান হাবিব জলঢাকা উপজেলায় যোগ দেওয়ার পর থেকে জামায়াত-সমর্থিত উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলীর সঙ্গে যোগসাজশে বিভিন্নভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সেই সঙ্গে নিজ দপ্তরকে ঘুষের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। টাকা ছাড়া কোনো নথিতে স্বাক্ষর করেন না তিনি।