ইউএনওর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের বহিষ্কৃত প্রধান শিক্ষকের অভিযোগের তদন্ত সরেজমিনে না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গত বুধবার মামলাটি দায়ের করেন।
মামলার আরজি সূত্রে জানা যায়, জাল সনদ দাখিলের দায়ে গত বছরের ২২ ডিসেম্বর বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে পরিচালনা কমিটি সাময়িক বহিষ্কার করে। বহিষ্কারের পর প্রধান শিক্ষক ১৪ জানুয়ারি রাজশাহী শিক্ষা বোর্ডে ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির লিখিত অভিযোগ করেন।
আবদুর রহমান বলেন, ‘ইউএনও তাঁর অফিসে বসে তদন্ত করলে তা যথাযথ হবে না। তাঁকে অনুরোধ করে ব্যর্থ হওয়ায় আমি আদালতের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’ ইউএনও ব্রেনজন চাম্বুগং বলেন, ‘আমি বোর্ডের নির্দেশনা অমান্য করিনি।’