ইউএনওর সঙ্গে আ.লীগ নেতার দুর্ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে সরকারি পুকুর ইজারার দরপত্র উন্মুক্তভাবে বেচাকেনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরী কুবির সঙ্গে দুর্ব্যবহার করেছেন।

ইউএনও হেমন্ত হেনরী কুবি বলেন, ‘গোলাম মোস্তফা সাহেব আমার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছেন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

গোলাম মোস্তফা বলেন, ‘এর আগের ইউএনও ৭২টি পুকুর ইজারার ক্ষেত্রে দুর্নীতি করেছেন। ওই চেয়ারটা অন্যায় আর অনিয়মে ভরে গেছে।’

উপজেলা পরিষদ কার্যালয় ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার বিভিন্ন জলমহাল ইজারা দেওয়ার জন্য প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়। গতকাল বিকেল চারটা পর্যন্ত দরপত্র ক্রয়ের শেষ সময় ছিল।

প্রথমে উন্মুক্তভাবে দরপত্র বিক্রির বিষয় নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে উত্তেজিত হয়ে গোলাম মোস্তফা ইউএনওকে গালাগাল করেন এবং কার্যালয়ের টেবিলের কাচ ভেঙে ফেলেন।