ইউএনওর সঙ্গে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে ৯ জানুয়ারি যোগদান করা ইউএনও ইসরাত সাদমীনের সঙ্গে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সভা হয়। এতে ইউএনও ছাড়াও অন্যদের মধ্যে মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ এস এম এরশাদ, সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ বজলুর রশিদ ও শামীম আল মামুন উপস্থিত ছিলেন। ইউএনও মির্জাপুরে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সবার সহায়তা কামনা করেন।