ইউএনওর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্ত্রী নাহিদ হাসান ওরফে শিল্পীর বিরুদ্ধে এক গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহকর্মীর নাম তানিয়া (১৩)। সে খুলনার পাইকগাছা উপজেলার গোড়াইখালী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।তানিয়ার অভিযোগ, নাহিদ হাসান শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে ও হাত-পা বেঁধে তার ওপর নির্যাতন চালাতেন। গত মঙ্গলবার রাত নয়টায় সে পালিয়ে চিলমারী উপজেলাসংলগ্ন সাদুল্লা গ্রামে ইউপি সদস্য শেফালী বেগমের বাড়িতে আশ্রয় নেয়।চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করীম জানান, মেয়েটি হারিয়ে গেছে মর্মে ইউএনও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।স্ত্রীর হাতে তানিয়ার নির্যাতনের বিষয়টি অস্বীকার করেননি ইউএনও মামুন-উল-হাসান।