ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজীতে প্রশাসনের হস্তক্ষেপে অষ্টম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল রোববার উপজেলার জিএম হাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক প্রবাসীর অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে তিনি পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হন। তাঁদের দেখে মেয়ের মাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির এক বড় বোন এবং চাচা ইউপি সদস্য মো. হারুন ১৮ বছর আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।