ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
সুত্র জানায়, ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজবাড়িয়া গ্রামের স্থানীয় বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর শুক্রবার বিয়ের আয়োজন করে তার পরিবার। ওই শিক্ষার্থীর সহপাঠীরা বাল্যবিবাহের বিষয়টি ইউএনওকে অবহিত করে।
গত বৃহস্পতিবার রাতে গায়েহলুদ অনুষ্ঠান চলাকালে পুলিশ নিয়ে বিয়েবাড়িতে উপস্থিত হয় ফেনী সদরের ইউএনও পি কে এম এনামুল করিম। তিনি ওই বাড়িতে সবার সঙ্গে কথাবার্তা বলার পর স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজনের সত্যতা পান। তখন তিনি ওই বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং ওই শিক্ষার্থীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে না দিতে তার বাবা মো. শাহজাহানের কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর করিয়ে নেন।
পি কে এম এনামুল করিম উপজেলার মাইজবাড়িয়া গ্রামে এক স্কুলশিক্ষার্থীর বাল্যবিবাহ বন্ধ করে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।