ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত সোমবার ইউএনওর হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর (১২) বাল্যবিবাহ বন্ধ হয়েছে। ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত বরসহ তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। ওই আদালত পরিচালনা করেন ইউএনও মোহাম্মদ মফিজুল ইসলাম। ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, বিকেলে ছাত্রীটির সঙ্গে দুর্গাপুর গ্রামের নূর বক্স ঢালীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশসহ ইউএনও ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। এ সময় বাল্যবিবাহের চেষ্টার অভিযোগে নূর বক্স ঢালী, তাঁর ভাতিজা খোরশেদ আলম ও ছাত্রীর ফুফা বোরহানউদ্দিনকে আটক করে পুলিশ।