ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে গতকাল শুক্রবার বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী।আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, উপজেলার একটি গ্রামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর (১২) সঙ্গে ২৫ বছর বয়সী এক ব্যক্তির বিয়ে হচ্ছে—এ খবর পেয়ে গতকাল দুপুরে তিনি সেখানে অভিযান চালান। এ সময় বর ও কনের অভিভাবকেরা গা ঢাকা দেন। পরে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।