ইউএনওসহ কয়েকজনের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার পদ শূন্য রয়েছে। তাঁদের মধ্যে প্রায় ১০ বছর ধরে খালি রয়েছে উপজেলা সহকারী কমিশনার, ভূমির (এসি ল্যান্ড) পদটি। পদগুলো শূন্য থাকায় দাপ্তরিক কাজকর্মে স্থবিরতা দেখা দিয়েছে। একাধিক দপ্তরের কার্যক্রম চলছে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ১৩ মে থেকে ইউএনওর পদটি শূন্য। এর আগে এ বছরের ৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ও গত বছরের ৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ইউএনওর পদ খালি ছিল। ২০০৩ সালের জুন থেকে এসি ল্যান্ডের পদ শূন্য।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেঞ্চদ বলেন, ইউএনও না থাকায় একাধিক দপ্তরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ইউএনও না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ; বিশেষ করে নামজারি করতে আসা লোকজন ও জমির ক্রেতা-বিক্রেতারা। জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার বলেন, ‘যতটুকু শুনেছি, আগামী এক সপ্তাহের মধ্যে ইউএনও’র যোগদান করার কথা।