ইউএনওসহ চারজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে বাল্যবিবাহ দেওয়ার ঘটনায় সদর উপজেলার ইউএনও শাহ মোমিনসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ২৯ মে তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যরা হলেন: সদর থানার ওসি জাহাঙ্গীর আলম এবং দুই ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন ও মনিরুজ্জামান। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।গতকাল প্রথম আলোতে ‘দায়িত্ব নিয়ে বাল্যবিবাহ দিলেন দুই কাউন্সিলর’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।